"দেশের নামকরা হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝাড়লেন পিয়া জান্নাতুল"


 ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু করেন। পরবর্তীতে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। আইন পেশায় যুক্ত থাকলেও নিয়মিত অভিনয়ের মাধ্যমে নিজের মেধা ও দক্ষতার প্রমাণ রেখে চলেছেন এই অভিনেত্রী। তবে এবার অভিনয় নয়, বরং দেশের চিকিৎসাব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে সরব হলেন পিয়া জান্নাতুল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নামকরা হাসপাতালগুলোর সেবা ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়া, রোগীদের প্রতি কর্তৃপক্ষের উদাসীন আচরণ—সবকিছুকেই তিনি অমানবিক বলে উল্লেখ করেন।

পোস্টে পিয়া জান্নাতুল লেখেন, রোগীরা ব্যথা, দুশ্চিন্তা ও চরম ক্লান্তি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে বসে থাকেন, অথচ তাতে যেন কারও কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি বলেন, কেউ শখ করে হাসপাতালে আসে না; সবাই বাধ্য হয়ে এবং নিজের সুস্থতার প্রয়োজনে আসে। সবচেয়ে কষ্টের বিষয় হলো—তথাকথিত সেরা হাসপাতালগুলোতেও সময়ের কোনো মূল্য নেই, এত লোকবল ও আধুনিক ব্যবস্থাপনা থাকার পরও এই দুরবস্থা।

অভিনেত্রীর অভিযোগ, মোটা অঙ্কের টাকা খরচ করেও রোগীরা সময়মতো সেবা ও ন্যূনতম সম্মান পাচ্ছেন না। তার মতে, এ কারণেই যাদের আর্থিক সামর্থ্য আছে, তারা চিকিৎসার জন্য বিদেশমুখী হচ্ছেন। শুধু উন্নত চিকিৎসার আশায় নয়, বরং মানবিক আচরণ ও সম্মান পাওয়ার প্রত্যাশায় মানুষ দেশের বাইরে যেতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্রশ্ন তুলে পিয়া বলেন, রোগী হলেই কি তার সময়ের কোনো মূল্য নেই? সামান্য মানবিকতা দেখালেই অনেক কিছু বদলে যেতে পারে।

উল্লেখ্য, অভিনেত্রী পিয়া জান্নাতুল হবিগঞ্জ-৪ আসনের আওতাধীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করেছেন।


‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত সমসাময়িক নানা বিষয়ে সোজাসাপ্টা মন্তব্যের জন্য পরিচিত। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক রহস্যময় স্ট্যাটাসে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি।

স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, “যা আমার অনেক সাধনা ও কষ্টের বিনিময়ে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।”

এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। কাকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দেওয়া হয়েছে, তা স্পষ্ট না হলেও ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টের মন্তব্যে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, “একদম ঠিক বলেছেন”, আবার কেউ মন্তব্য করেছেন, “আমরা আছি তোমার সঙ্গে।”

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত।


Digital Products aLL 2026
atOptions = { 'key' : 'd4d1f02a7f9a55601c6b4391507133c0', 'format' : 'iframe', 'height' : 90, 'width' : 728, 'params' : {} };